যেসব ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকা উচিৎ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

যেসব ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকা উচিৎ







আজকাল আমাদের পুরো জীবনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বেড়াজালে আটকে গিয়েছে। কোনও কিছু হলেই সেখানে পোস্ট করে দিই। তা সে খাবার হোক বা জামাকাপড় বা সুখ-দুঃখের কোনও কাহিনী। কিন্তু এমন কিছু ব্যাপার আছে, যা শেয়ার না করাই ভাল, নাহলে ঘটে যেতে পারে মারাত্মক ঘটনা। আসুন জানি কি কি শেয়ার করা একদম উচিৎ না---

বেডরুমের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না
শোওয়ার ঘর কিন্তু আপনাদের সবচেয়ে ব্যক্তিগত জায়গা। বেডরুমে তোলা সেলফি বা ঘুমন্ত স্বামীর ছবি সোশ্যাল  মিডিয়ায় শেয়ার করলে সেটা আপনার স্বামী ভালোভাবে নাও নিতে পারেন। তাই একান্ত ঘরোয়া কোনও ছবি পোস্ট করার আগে স্বামীর সঙ্গে কথা বলে নিন। 

দাম্পত্যজীবনের খুঁটিনাটি শেয়ার করবেন না
স্বামীর ব্যক্তিগত খুঁটিনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি কথা না বলাই ভালো। সংসারের সব গল্পের ঝুলিও ইন্টারনেটে উজাড় করবেন না। আপনার ব্যক্তিগত সব তথ্য এখানে চলে গেলে আপনাদেরই সমস্যা হতে পারে। 

পরস্পরকে দেওয়া প্রতিটি উপহারের ছবি শেয়ার না করলেই নয়! 
সারাক্ষণ যদি এ সব ছবি পোস্ট করতে থাকেন, তা হলে মনে হতে পারে আপনি কিছু একটা প্রমাণ করার চেষ্টা করছেন। বিবাহবার্ষিকী বা এনগেজমেন্টের মতো বড়ো ঘটনার বাছাই করা ছবি পোস্ট করতেই পারেন, তবে বাড়াবাড়ি যেন না হয়!

দাম্পত্যকলহের কথা এখানে নয় 
পারিবারিক অশান্তির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মানে আরও বড়ো বিপর্যয় ডেকে আনা। স্বামীর কোনও কাজ আপনার অপছন্দ হলে সেটা নিয়ে ওঁর সঙ্গে সরাসরি কথা বলুন। একইভাবে বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের মতামত প্রয়োজন হলে সেটাও সাক্ষাতে আলোচনা করুন, এইসব প্লাটফর্ম  মারফত নয়!

No comments:

Post a Comment

Post Top Ad