কেবলমাত্র সিনেমাতেই নয়, এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। মাঝে মাঝেই এই অভিনেত্রীকে নিজের ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও ক্লিপ শেয়ার করতে দেখা যায় অনলাইনে। আর এবার লাল শাড়ি পরা অবস্থায় শিল্পা শেঠির ‘নাগিন’ নাচ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটি বেশ আলোচনাও ফেলছে নেটিজেনদের কাছে।
ভিডিওটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে শিল্পাকে লাল শাড়ি পরে নাচতে দেখা যায়। দ্বিতীয় ভাগে একেবারেই অন্যরকম লুক তার।
শিগগিরই ‘হাঙ্গামা ২’ ও ‘নিক্কমা’ দিয়ে বহুদিন পর বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন শিল্পা শেঠি। ‘হাঙ্গামা ২’-তে তিনি পরেশ রাওয়াল ও মিজান জাফরির সঙ্গে কাজ করেছেন। এ সিনেমার প্রথম পোস্টার ইতোমধ্যে মুক্তি পেয়েছে।
‘নিকম্মা’-তে অভিমন্যু দসানী ও শার্লি সেতিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।

No comments:
Post a Comment