গরমের দিনেও মেকআপ ঠিকঠাক ধরে রাখার কৌশল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

গরমের দিনেও মেকআপ ঠিকঠাক ধরে রাখার কৌশল








খাঁ খাঁ রোদে ঘর থেকে বের হলেই ঘামে শরীর ভিজে যায় এ মুহূর্তে। তাই বলে কি সাজগোজ হবে না, তাই কি হয়? প্রতিদিনের জীবনযাপনে কিংবা বিশেষ কোনও অনুষ্ঠানাদিতে সাজগোজ না করলে তো চলেই না। বিশেষত নারীদের তো মেকআপ করা চাই-ই চাই। কিন্তু প্রকৃতিতে যে আগুন ঝরতে চলেছে কিছুদিন পর থেকেই। এই গরমে ঘামের স্রোতে কতক্ষণ ঠিক থাকবে মেকআপ?
তবে কিছু টিপস মাথায় রাখলে গরমেও কিন্তু আপনি ইচ্ছে মতো মেকআপ করতে পারেন। ত্বকও থাকবে শীতল। সাজগোজও হবে স্বস্তির। চলুন পাঠক গরমে মেকআপের কিছু টিপস জেনে নেওয়া যাক:
ফ্লাওয়ার বেসড স্কিন টনিক যেমন- ল্যাভেন্ডার বা রোজ স্কিন টনিক গরমে ত্বক সজীব রাখার জন্য বেশ উপকারী। গোলাপজলও ব্যবহার করতে পারেন। গোলাপজল ফ্রিজে রাখুন। দিনে বেশ কয়েকবার তুলোয় এই লোশন ভিজিয়ে ত্বকে লাগান। বোতলে ভরে ব্যাগেও রাখতে পারেন।
স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে নিন। কারণ এতে মুখে জমে থাকা ঘাম, ধূলা ভালো করে পরিষ্কার হয়ে যায়। গরমে বার বার মুখ ধোওয়া দরকার।
গরমে ত্বক ঝকঝকে রাখার প্রথম ধাপ হল ডিপ ক্লিনজিং। ধুলো, ময়লা ত্বকে যাতে না জমে তার জন্য ক্লিনজিং একান্ত জরুরি। ক্লেনজার দিয়ে মুখ ধোওয়ার পর ব্যবহার করুন স্ক্রাব ক্লিনজিং গ্রানুয়াল। স্কিন টনিকের সাথে ক্লেনজিং গ্র্যানুয়াল মিশিয়ে সার্কুলার মুভমেন্টে ত্বকে লাগান। ব্রণ প্রবণ ত্বকে স্ক্রাব ব্যবহার করবেন না।
সারাদিন বাইরে থাকলে সান ট্যান লোশন ও সানগ্লাস সাথে রাখুন।
গরমে মুখের মেকআপ হাল্কা রাখুন। অতিরিক্ত ফাউন্ডেশন লাগাবেন না। অতিরিক্ত ফাউন্ডেশন ত্বকে জমে যায়। বেশি ঘাম হয়, ত্বকের বলিরেখা ফুটে ওঠে, যা ভাল দেখায় না।
চোখের মেকআপে নানা রকমের আইলাইনার যেমন- গ্রে বা হালকা চকোলেট ব্যবহার করতে পারেন। নিউট্রাল শেডের আই লাইনার বেছে নিন। খুব মোটা করে আই লাইনার লাগাবেন না।
গরমের সময় ঠোঁট বারবার শুকিয়ে যায়। নাইট পিঙ্ক বা কোরাল কালারের মতো লিপ গ্লস ব্যবহার করতে পারেন। রাতের অনুষ্ঠানের জন্য প্লাম, বারগান্ডি কালারের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad