নতুন দিশা খুঁজে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে ভাগ্য, তবে কিছু ভুলে হতে পারে চরম ক্ষতি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 March 2020

নতুন দিশা খুঁজে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে ভাগ্য, তবে কিছু ভুলে হতে পারে চরম ক্ষতি




ধনু (23 Nov - 21 Dec)

ধনু, আপনি আজ আপনার প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আজ একটু মিষ্টিমুখে সবার সঙ্গে কথা বলবেন। তাহলে দিনটি আপনার ফুরফুরা ও মনোরম কাটবে।

মকর (22 Dec - 20 Jan)
মকর, দীর্ঘদিন ধরে যে কাজটি অসম্পূর্ণ ছিল, তা আজকে চেষ্টা করে দেখুন। সময় ভালো, হয়ে যেতে পারে। তো আর দেরি না করে চেষ্টা চালিয়ে যান। কাজটি হলে আমার লেখা মনে করতে হবে। প্রেম ও বিনোদন শুভ।

কুম্ভ (22 Jan - 18 Feb)
কুম্ভ, আজ আপনি দিনের শুরুতে কোন নিকট আত্মীয়র কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। তাই আজ ধর্মীয় কাজগুলো মন থেকে করবেন। নতুন কোন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। তবে প্রেম একটু পানসে।

মীন (19 Feb - 20 Mar)
আজকে আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজ করলে বন্ধুদের কাছে শেয়ার করবেন না। সব বন্ধু কিন্তু আপনার পক্ষে নয়। ভেবেচিন্তে কাজ করবেন। আজ আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তাই কেনাকাটা সাবধানে হিসাব করে করবেন।

মেষ (21Mar - 20 Apr)
মেষ, আপনার আজ প্রত্যাশার চেয়েও বেশি উপার্জন হতে পারে। যাঁরা চাকরিতে সম্পৃক্ত আছেন তাঁদের বদলির অফার আসতে পারে। বেকারদের চাকরি হওয়ার বিরাট সম্ভাবনা আছে। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে।

বৃষ (21 Apr - 20 May)
আজ আপনার জন্য একটা সুখবর, সেটা হল সহকর্মীদের সঙ্গে বিগত দিনের ভুল-বোঝাবুঝির অবসান হবে। হারানো জিনিস খুঁজে পেতে পারেন। কর্মচারী ফিরে আসতে পারে। কোনও ব্যাপারে অর্থঋণের প্রয়োজন হলে অবশ্যই পেয়ে যাবেন। যোগাযোগ শুভ।

মিথুন (22 May - 21 Jun)
প্রিয় মিথুন, আজ আপনার কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আবার প্রতারণা করতে এসে কেউ ধরা পড়ে যেতে পারে। কর্মস্থলে সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে।

কর্কট (22 Jun - 22 Jul)
আজ নতুন কোনও ব্যবসা শুরু করলে অবশ্যই তাতে লাভবান হবেন। দিনের শুরুটা বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনও বসকে কোনও কথা বললে তা রক্ষা করবেন। প্রেম ও রোমান্স একটু পানসে হতে পারে।

সিংহ (23 Jul - 23 Aug)
প্রিয় সিংহ, আজ আপনার দাম্পত্যে অনাবিল আনন্দ খুঁজে পাবেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া জিনিস ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। প্রেমে আংশিক সাড়া পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।

কন্যা (24 Aug - 23 Sep)
কন্যা, আপনি যদি চিত্রজগৎ এবং সংগীতজগতের লোক হয়ে থাকেন তাহলে আপনার সাফল্য আজ শতভাগ হতে পারে। শিল্পের অন্যান্য শাখায় যাঁরা আছেন আপনারা আজ কাজের সাফল্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক মানিয়ে চলুন।

তুলা (24 Sep - 23 Oct)
প্রিয় তুলা, বন্ধু মহলে আজ আপনি আপনার কর্মের প্রশংসা পাবেন। যেকোনও নতুন কাজ করতে পারেন, তাতে আজ ভালো ফল পাবেন। অংশীদারি ব্যবসায় হাত বাড়াবেন না। লেখাপড়ায় অগ্রগতি হবে।

বৃশ্চিক (24 Oct - 22 Nov)
বৃশ্চিক, আপনি যদি সাংস্কৃতিক জগতের লোক হয়ে থাকেন তাহলে আজ কাজগুলো সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার বসদের মুখের ওপর কথা বললে সমস্যা দেখা দিতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad