লিপ ইয়ারের পেছনে থাকা অজানা রহস্য - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

লিপ ইয়ারের পেছনে থাকা অজানা রহস্য






ঘুরে ঘুরে ৪ বছর পর ফেব্রুয়ারির মাসটা ২৯ দিন হয়ে যায়। কিন্তু ৩ বছর ধরে ২৮ দিন আর ৪ বছর পর গিয়ে ২৯ দিন কেন হয় সে কথা কি সকলেরই জানা আছে? যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়, সে বছরটিকে নাম দেওয়া হয় লিপ ইয়ার। আজকে তাই লিপ ইয়ারের পেছনের গল্পটাই তুলে ধরার প্রচেষ্টা থাকবে, যদিও বিষয়টি অনেকেরই জানা, তবুও আসুন একবার ঝালিয়ে নেওয়া যাক।

অধিকাংশ মানুষই শুধু ফেব্রুয়ারি মাসের বাড়তি দিনটাকে লিপ ইয়ার বলে জানি। কিন্তু লিপ ইয়ারের গল্প এখানেই শেষ নয়।

আসলে আমরা বছর গণনা করি ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হল ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অর্থাৎ, আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি। এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে?

এই ভাবনা থেকেই এসেছে লিপ ইয়ার। প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। সেজন্য চার বছর পর পর বছরে একটা দিন বাড়তি হিসাব করা হয়। সেই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হল ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যে বছরগুলো ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫.২৫ দিন নেয় না, কিছুটা কম সময় নেয়। তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি চারশ বছরে তিনদিন বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়- তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না।

No comments:

Post a Comment

Post Top Ad