বগলের বিচ্ছিরি কালো দাগের চির সমাধান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

বগলের বিচ্ছিরি কালো দাগের চির সমাধান




সৌন্দর্য নিয়ে আজকাল প্রায় সকলেই কম বেশি সচেতন। সৌন্দর্যের ক্ষেত্রে চলতি ফ্যাশন সম্পর্কে ওয়াকিবহাল হওয়াটাও অত্যন্ত জরুরি। স্টাইলিশ ফ্যাশনেবল পোশাকের ক্ষেত্রে স্লিভলেস পোশাক থাকবে না, তা তো হতেই পারে না! আর পুরুষ হোক বা মহিলা, উভয়ের ক্ষেত্রেই স্লিভলেস পোশাক পরতে গেলে আন্ডারআর্ম শেভিং অত্যন্ত জরুরি।
অনেকেই বাজার চলতি ক্রিম বা রেজারের মাধ্যমে নিয়মিত বাড়িতেই আন্ডারআর্ম পরিষ্কার করেন। তবে এ ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। আন্ডারআর্মের ত্বকে কালচে দাগ তৈরি হয়। আন্ডারআর্মের এই কালচে দাগ স্লিভলেস পোশাক পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক আন্ডারআর্মের ত্বকের কালচে দাগ দূর করার কার্যকরী ঘরোয়া উপায়গুলি সম্পর্কে…
আলুর রস: শরীরের যে কোনও দাগ দূর করার ক্ষেত্রে আলুর রস খুবই কার্যকরী! আলু হল প্রাকৃতিক ব্লিচ ও অ্যান্টিইরিট্যান্ট। শুধু দাগ পরিষ্কারই নয়, দাগের সঙ্গে ত্বকের ওই অংশের চুলকানি বা অস্বস্তিও সরিয়ে তোলে আলুর রস। কয়েক ফালি আলু বেটে তাতে ২ চামচের মতো ভিনিগার মিশিয়ে তা আন্ডারআর্মে মিনিট দশেক লাগিয়ে রাখুন। শেভিংয়ের পরে তো বটেই, নিয়মিত সপ্তাহে অন্তত ৩ দিন এই মিশ্রণ আন্ডারআর্মে লাগান। কালচে দাগ ‘ভ্যানিশ’ হয়ে যাবে সহজেই।
লেবু: লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। লেবুর অ্যান্টিঅক্সিড্যান্ট নাছোড় দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী! শেভিংয়ের পর ত্বকের ওই অংশ লেবুর রস দিয়ে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখুন। এর সঙ্গেই প্রতিদিন স্নানের সময় পাতিলেবুর রস লাগান শেভিংয়ের জায়গায়। সহজেই ত্বকের কালচে দাগ মিলিয়ে যাবে। আরও ভাল ফল পেতে লেবুর সঙ্গে চিনি মেশান। চিনি গলে না যাওয়া অবধি লাগান।
জলপাই তেল: দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ ব্রাউন সুগার মেশান। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ আন্ডারআর্মে লাগালে সহজেই ওই অংশের ত্বকের কালচে দাগ ফিকে হয়ে মিলিয়ে যাবে।
অ্যাপেল সিডার ভিনিগার: শেভিংয়ের পর অ্যাপেল সিডার ভিনিগার তুলো দিয়ে মিনিট পাঁচেক আন্ডারআর্ম ভিজিয়ে রাখুন। সপ্তাহে অন্তত ৩-৪ দিন এই ভাবে অ্যাপেল সিডার  ভিনিগার লাগালে সহজেই আন্ডারআর্মের ত্বকের কালচে দাগ দূর হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad