কোভিড-১৯ এর ভ্যাকসিন মানবদেহে আজ প্রথমবারের মতো প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে। প্রথমে তাকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হবে এবং কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাও দেখা হবে।
ওই সরকারি কর্মকর্তা আরও জানান, জাতীয় ইনস্টিটিউট অব হেলথ সিয়াটলে এই পরীক্ষা চালাবে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিনটি যদি ভালো ফল দেয় তাহলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে।
সারাবিশ্বেই এখন ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো কোভিড-১৯ এর প্রতিষেধক নিয়ে কাজ করে যাচ্ছে।

No comments:
Post a Comment