বলিউড বাদশা শাহরুখ খানের সর্বশেষ দুটি ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করা ভিডিওতে পাওয়া গেছে করোনা সম্পর্কে সচেতনার পরামর্শ। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই শাহরুখ করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বার্তা দিয়েছেন।
জেনে নেওয়া যাক করোনার বিরুদ্ধে শাহরুখের তিন পরামর্শ:
১.নিতান্ত প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই ঘর থেকে বের হবেন না। আগামী কিছুদিন কোনও জনসমাগম করা যাবে না।
২.বাড়ীতে বা কর্মক্ষেত্রে কিছুক্ষণ পরপর নিয়ম মেনে হাত ধুয়ে নিন। হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন। নিদেনপক্ষে কনুই দিয়ে আটকান, যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে।
৩.গুজবে কান দেবেন না। সরকারের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানুন।
প্রসঙ্গত, বলিউডে আকাশছোঁয়া সাফল্য পাওয়ার পাশাপাশি শাহরুখ খানের নামের পাশে বসেছে কিং খান কিংবা বলিউড বাদশাহর মতো তকমা। পঞ্চাশ পেরিয়ে ৫৪ ছুঁয়ে যাওয়া শাহরুখ বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বছরের পর বছর ধরে বলিউডে রাজত্ব করছেন। নিজস্ব ঢংয়ের অসাধারণ অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। বুদ্ধিদীপ্ত বক্তব্যের জন্যও সুপরিচিত তিনি।
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন এ শিল্পী। প্রথমদিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন তিনি। ১৯৮৮-৮৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘আজিজ মির্জা সার্কাস’ দিয়ে নিজেকে সবার কাছে আলোচিত করে তোলেন শাহরুখ। মায়ের মৃত্যুর পর ১৯৯১ সালে শাহরুখ খান মুম্বাইয়ে চলে যান। আর তখনই শাহরুখের সঙ্গে পরিচয় হয় গৌরীর। এরপর দুজনের প্রেম এবং প্রেমের পরিণতি হিসেবে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর শাহরুখ খান প্রথম ছবির প্রস্তাব পান। ‘দিল আসনা হ্যায়’ নামের এই ছবিটি ছিল হেমা মালিনী পরিচালিত প্রথম ছবি। এদিকে প্রথম ছবিটির দেরির কারণে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের।

No comments:
Post a Comment