যুবকের এক কথাতেই ভিড়ে ঠাসা মেট্রো এক নিমেষেই খালি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

যুবকের এক কথাতেই ভিড়ে ঠাসা মেট্রো এক নিমেষেই খালি






প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক এ দেশেও ঘর করেছে। এই ভাইরাস ঠেকাতে মাস্ক পরে, সারা শরীর ঢেকে রাস্তায় বের হচ্ছেন মানুষ। পাশাপাশি সরকার গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়ে দিল্লির মেট্রো ট্রেনে লঙ্কাকাণ্ড বাধিয়েছেন এক যুবক।

এনডিটিভির প্রতিবেদন বলছে, টিকটক ভিডিওতে দেখা গেছে, এক যুবক দিল্লির মেট্রোতে উঠে ফোন কানে বলছেন, সকালেই তিনি চীন থেকে ফিরেছেন। যু্‌বকের কথা আশপাশে বসে থাকা যাত্রীদের কানে যেতেই নিমেষে ভিড়ে ঠাসা কামরা ফাঁকা হয়ে যায়। আর এই সুনসান কামরায় বসে আরাম করে একাই সেই যুবক যাচ্ছেন তার গন্তব্যে।

পরে ভিডিওতে ওই যুবক জানিয়েছেন, তিনি মেট্রোর দুটি টিকিট কেটেছিলেন। সেই অনুযায়ী একবার ভর্তি কামরায় ওঠেন। তারপর ফাঁকা কামরায়। সেই দু'টি ভিডিও একসঙ্গে জুড়ে ভিডিও বানাতেই মনে হচ্ছে, সবাই তার কথা শুনে ভয়ে পালিয়েছে! 
আর ওই ভিডিওটি ৩০ লক্ষ বার নেটিজেনরা দেখেছেন। (প্রতিবেদন লেখা পর্যন্ত)।

প্রসঙ্গত চিনে করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশটির সমস্ত কল-কারখানা বন্ধ রয়েছে। যার জেরে ভারতে আসছে না ওষুধ তৈরির কাঁচামাল। সেই কারণেই আরও বেশি করে ছড়াচ্ছে করোনা আতঙ্ক।

No comments:

Post a Comment

Post Top Ad