করোনার আক্রমণ থেকে শিশুকে বাঁচাতে মেনে চলুন ইউনিসেফের এই পরামর্শ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

করোনার আক্রমণ থেকে শিশুকে বাঁচাতে মেনে চলুন ইউনিসেফের এই পরামর্শ




বিশ্বে আতঙ্কের নাম এখন করোনা ভাইরাস৷ এই ভাইরাসে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই৷
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে শিশুদের রক্ষার জন্য সতর্কতা ও পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করা বিশেষ সংস্থা ইউনিসেফ৷  
ইউনিসেফ জানাচ্ছে, 

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা তার হাঁচি বা কাশিতেই ছড়িয়ে পড়ে করোনা। 
করোনা ভাইরাস বাতাসে অনেক ঘণ্টা সক্রিয় থাকে৷ তাই অনেক পরেও ওই ভাইরাস শরীরে সংক্রামিত হতে পারে। 

করোনায় আক্রান্ত হলে প্রথমে জ্বর, সর্দি-কাশি থেকে শুরু হয়৷ তারপর শুরু হয় শ্বাসকষ্ট।
ধীরে ধীরে নিউমোনিয়া দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই ভাইরাসে মৃত্যু পর্যন্ত হতে পারে৷

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত একটু কম হয়৷ তাই শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে একটু বেশি। যা করতে হবে: -

বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।

নাক ও মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহার করুন।

পরিবারে কারও জ্বর হলে শিশুকে দূরে রাখুন।

আর শিশুর জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে ডাক্তার দেখান৷

No comments:

Post a Comment

Post Top Ad