আজ ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকবে সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে।
বৃষ: শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত না হওয়ায় ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আজ কোন কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। কর্মস্থলে প্রচুর সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।
মিথুন: অন্যের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কিছু আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগী কোনও ব্যবসার ফল ভালো পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।
কর্কট: বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। সারাদিন কোন কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।
সিংহ: উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিয়ের সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়ীতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে।
কন্যা: চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূলে নয়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। বাড়ীর পরিবেশ আপনার অনুকূল থাকবে। আজ সারাদিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোন সমস্যা থাকবে না।
তুলা: ব্যবসার দিকে কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। দেখা হতে পারে পুরনো কোনও বন্ধুর সঙ্গে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে টইটুম্বুর হতে পারেন আজ। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে।
বৃশ্চিক: আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়ীতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে।
ধনু: অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে অশান্তি হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি বাড়তে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা দেখা দেবে।
মকর: প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোন বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হবে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে । নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে।
কুম্ভ: বাড়ীতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নবিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। হজমের গণ্ডগোল হতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে।
মীন: শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। অযথা ব্যয় বেশি হতে পারে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। জুনিয়র কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।

No comments:
Post a Comment