করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন শ্যুটিং শিডিউল, ছবি মুক্তির তারিখ সহ অন্য অনুষ্ঠান বাতিল করছে, সে সময় বলিউড সুপারস্টার সালমান খানের শ্যুটিং সেটে চলছে টেক-অ্যাকশন। ভাইজানের শ্যুটিংয়ে যেন করোনার প্রভাবই পড়ছে না! জানায় ফিল্মিবিট ডটকমের বরাত দিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস।
জার্নাল প্রতিবেদনে জানিয়েছে, বলিউড ভাইজান এখন তাঁর আগামী ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তানীতি মেনেই শ্যুটিং করছেন। এ মাসের মধ্যেই ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শ্যুট শেষ করতে চাইছেন নির্মাতারা। একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা-নির্দেশনা অনুসরণ করা হচ্ছে শ্যুটিং সেটে।’ এ ছবিতে সালমান খানের নায়িকা দিশা পাটানি।
মুম্বাই ও গোয়াতে বেশ কয়েক লটের শ্যুট শেষ করা হয়েছে। সম্প্রতি সালমান ও দিশা একটি গানের শ্যুটও করেছেন। ‘রাধে’ পরিচালনা করছেন প্রভুদেবা। এর আগে সালমান খান ফিল্মসের ‘ওয়ান্টেড’ (২০০৯) ও ‘দাবাং থ্রি’ (২০১৯) পরিচালনা করেছেন প্রভুদেবা। সালমান ও দিশাকে গেল বছর ‘ভারত’ ছবিতে একসঙ্গে দেখা গেছে। তবে এবারই প্রথম তাঁরা কেন্দ্রীয় চরিত্রে জুটি বাঁধছেন।

No comments:
Post a Comment