বিগ ব্রেকিং: খসে পড়ল টলি জগতের উজ্বল নক্ষত্র, প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

বিগ ব্রেকিং: খসে পড়ল টলি জগতের উজ্বল নক্ষত্র, প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়






ফের খসে পড়ল আরও এক উজ্বল নক্ষত্র। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সন্তু মুখার্জি। টলিউডে নামল শোকের ছায়া। গত মাসেই খুব অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে স্বস্তিকাও।

হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল তখন। পটাশিয়ামের মাত্রাও ছিল নীচের দিকে। এছাড়া বেশ অনেক দিন ধরেই ব্লাড সুগার ও হাইপারটেনশনে ভুগছিলেন এই শিল্পী। আর আজ বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন সন্তু মুখোপাধ্যায়। কিন্তু, কাজ থামিয়ে রাখেননি। একের পর এক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি ছিলেন। কিন্তু তারপর হাসপাতাল থেকে বাড়ী ফিরে এলেও বুধবার চিরনিদ্রায় চলে গেলেন টলিউডের অন্যতম প্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। দুই কন্যা স্বস্তিকা এবং অজপা মুখোপাধ্যায়ই ওনার দেখাশোনা করছিলেন।

এই মুহূর্তে বাড়িতেই রয়েছে তাঁর মরদেহ। স্বাভাবিকবশতই বাড়িতে শোকের ছায়া।বুধবার রাত ৯টা নাগাদ অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীও ফেসবুকে শোকজ্ঞাপন করেছেন বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে।


প্রসঙ্গত, একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই ১৯৭৫ সাল থেকে অভিনয় করা শুরু করেন তিনি। তারপর সিনেমা, ধারাবাহিকে পরপর অভিনয় করে গিয়েছেন।

তপন সিনহা পরিচালিত ‘রাজা’ ছবি দিয়ে কাজ শুরু করেন তিনি। ‘দেবদাস’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘খেলাঘর’, ‘ভালোবাসা ভালোবাসা’-র মত জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। বাংলা টেলিভিশনের প্রথম সিরিয়াল ‘জননী’-তে তাঁর অভিনয় আজও ভোলেনি বাঙালি। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুসুমদোলা’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে এবং খুব সম্প্রতি তিনি ধারাবাহিক মোহরেও অভিনয় করেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad