করোনা ক্রমশই বাড়িয়ে নিচ্ছে তার গতি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

করোনা ক্রমশই বাড়িয়ে নিচ্ছে তার গতি







বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসের গতি বেড়েই চলছে। এ জন্য সকল দেশকে আরও জোরালোভাবে এটিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি বলা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস বলেন, করোনা মহামারীর গতি বেড়েই চলছে। প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মাত্র ৬৭ দিন পরই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে , পরের ১১ দিনে আরও এক লাখ ছাড়িয়েছে এবং এর চারদিন পর আরও এক লাখ ছাড়িয়েছে। আমরা এই মহামারীর গতিপথ পরিবর্তন করতে পারি।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিশ্বের বড় ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর জোট জি-২০'র নেতাদের কাছে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাত পর্যন্ত, বিশ্বে জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার জন । এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৪শ জন; সুস্থ হয়েছেন ১ লাখ মানুষ।

আজ সবশেষে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬ শ ৬১ জন।  এর মধ্যে মৃতের সংখ্যা ১৬ হাজাও ৫ শ ৫৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২ হাজার ৪২৯ জন 

No comments:

Post a Comment

Post Top Ad