বয়সের ফারাক নিয়ে অনেকবারই খারাপ মন্তব্যের শিকার হয়েছেন নিক-প্রিয়াঙ্কা। আর আবারও নিকের সঙ্গে বয়সের ফারাক নিয়ে কটাক্ষের শিকার হলেন প্রিয়াঙ্কা। স্ত্রী নয়, নিকের মা মনে হচ্ছে তাকে; সোশ্যাল মিডিয়ায় এমনই সব নোংরা মন্তব্য ভেসে উঠল প্রিয়াঙ্কার উদ্দেশ্যে।
হোলি উপলক্ষ্যে স্বামী নিককে নিয়ে পুনেতে গিয়েছেন প্রিয়াঙ্কা। নিকের প্রথম হোলি। তাই একটু অন্য রকমভাবেই দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙে মাখা ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। 'জীবনের বেশ কিছুটা সময় রঙিন হয়েই কাটছে আমাদের। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা', ক্যাপশনে লেখেন প্রিয়াঙ্কা।
সেই পোস্টের কমেন্ট বক্সেই উড়ে আসতে থাকে নানা নোংরা মন্তব্য। প্রিয়াঙ্কা নিকের থেকে বয়সে যে ১০ বছরের বড় তা নিয়েও বিদ্রুপ করতে শুরু করে নেটিজেনরা। কেউ বলেন, ‘মনে হচ্ছে সৎ মা আর ছেলে হোলি খেলছে।’ যদিও নিক-প্রিয়াঙ্কার হয়েও মুখ খোলেন কেউ কেউ। একজন লেখেন, খারাপ কথা লেখার থাকলে নিজের প্রোফাইলে গিয়ে লিখুন।
বয়সের ফারাক নিয়ে বিয়ের পর থেকেই নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে তাদের। কিছু দিন আগেই প্রিয়াঙ্কার সঙ্গে 'এজ গ্যাপ' নিয়ে মুখ খুলেছিলেন নিক। তিনি বলেছিলেন, 'ইটস কুল'। বিভিন্ন সাক্ষাৎকারেও প্রিয়াঙ্কা বলে এসেছেন, মানুষের এই স্বভাব দ্বিচারিতা ছাড়া কিছুই নয়।

No comments:
Post a Comment