করোনা রোগীদের প্যারাসিটামল সেবনের পরামর্শ ফ্রান্সে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনা রোগীদের প্যারাসিটামল সেবনের পরামর্শ ফ্রান্সে





করোনা আক্রান্তদের জন্য ব্যাপক আকারে জ্বালাপোড়া নিরোধক বা অ্যালার্জি নিরোধক জাতীয় ওষুধ সেবন খারাপ বলে সতর্ক করে প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। শনিবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন এক ট্যুইটে এ সতর্কবার্তা জানান। তিনি নিজে একজন নিউরোলজিস্ট। 
ওই ট্যুইটে তিনি লেখেন, জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। যদি কারও সাধারণ জ্বর হয়, তবে প্যারাসিটামল নেওয়া যেতে পারে। আর যদি কেউ অ্যালার্জি বা প্রদাহ নিরোধক ওষুধ নিতে চায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।
তিনি আরও লেখেন, জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে এবং এটি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দিতে পারে।
প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়ে তিনি লেখেন, কোনও ধরনের প্রদাহ বৃদ্ধি ছাড়াই এটি জ্বর কমাতে পারে।
ফ্রান্সে এখন পর্যন্ত ৫ হাজার ৪২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ১২৭ জন।

No comments:

Post a Comment

Post Top Ad