মুঠোফোনে ৪ দিন পর্যন্ত সক্রিয় থাকে করোনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

মুঠোফোনে ৪ দিন পর্যন্ত সক্রিয় থাকে করোনা





এই মুহূর্তে সারা বিশ্ব কাঁপছে করোন ভাইরাস বা কভিড-১৯ আতঙ্কে। প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে চীন সহ বিশ্বের অন্তত ৬০টি দেশে। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে, সংক্রমণ এড়িয়ে কী করবেন, তা নিয়ে জোর প্রচার চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, কোন মোবাইল ফোন যদি করোনা ভাইরাসের সংস্পর্শে আসে, তবে তাতে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই মোবাইল ফোন ঠিকভাবে পরিষ্কার করতে হবে। প্লাস্টিক বা স্টেইনলেস স্টিলে করোনা ভাইরাস কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত। সেই সঙ্গে ভালো করে পরিষ্কার করতে হবে হাত।

ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্সও এক ধরনের করোনা ভাইরাস। সংবাদ সংস্থা এএফপি একটি ট্যুইট করেছে। সেখানে দেখানো হয়েছে ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনা ভাইরাস এক থেকে নয় দিন পর্যন্ত বেঁচে থাকে।

ডব্লিউইএফ আরও দেখিয়েছে, কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। এ ছাড়া করোনা ভাইরাস এড়িয়ে চলার পাঁচটি উপায় বাতলেছে ইউনিসেফ। তা হল- হাঁচি, কাশির সময় টিস্যু পেপার ব্যবহার, সাবান বা অ্যালকোহল যুক্ত হাত ধোওয়ার দ্রব্য দিয়ে ভালো করে ঘষে ঘষে হাত ধুতে হবে, চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না, হাঁচি, কাশি হচ্ছে এমন লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad