দারুণ স্বাদের মসালা মাশরুম, জানুন রেসিপি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

দারুণ স্বাদের মসালা মাশরুম, জানুন রেসিপি







বর্তমানে একটি সহজলভ্য ও জনপ্রিয় খাবার মাশরুম। এটি দিয়ে তৈরি নানা পদ তৃপ্তি জোগায় ভোজনরসিকদের। মাশরুমে রয়েছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মাশরুমের একটি মজার পদ মসালা মাশরুম। সহজ কিছু উপাদানের সাহায্যে রান্না করতে পারেন মজার এই পদটি। 
যা যা প্রয়োজন 
এক কাপ মাশরুম, একটি ক্যাপসিকাম, আধা কাপ টমেটো পেস্ট, ১ চা চামচ আদা বাটা, ২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ লঙ্কা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, সামান্য চিনি, ৩ টেবিল চামচ সরষের তেল। 
প্রণালি 
মাশরুম ছোট ছোট টুকরা করে কেটে সেদ্ধ করুন। জল ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাশরুমগুলো ভেজে তুলুন। এবার ক্যাপসিকামগুলো টুকরো করে সামান্য ভাজুন। এতে কাঁচা লঙ্কা, আদা ও টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষান। বাকি সব মসলা দিয়ে আবার কষান। 
ভালো করে কষানো হলে মাশরুম ঢেলে সামান্য জল দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন মজাদার মসালা মাশরুম। 

No comments:

Post a Comment

Post Top Ad