টাইলস ব্যবহার করলে কিছু দিন পরেই লাল হয়ে যায় আর এই দাগ উঠতেই চায় না। অনেক সময় নানা রকম ক্লিনিং সল্যুশন দিয়েও ভালো সমাধান পাওয়া যায় না। তবে সাধারন কিছু সমাধান জানা থাকলে সহজেই এই বিরক্তিকর দাগ থেকে মুক্তি পাবেন। আসুন দেখে নেই সেই সমাধান।
উপকরণ :
ভিনেগার ও জল, শিরিষ কাগজ, পরিষ্কার কাপড়, টুথপেস্ট।
পদ্ধতি :
প্রথমে ভিনেগার ও জল দিয়ে ফ্লোর ভালো করে পরিস্কার করে নিন। ফ্লোর পুরো শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পরিষ্কার কাপড়ে সাদা টুথপেস্ট লাগিয়ে জায়গাটি কিছু সময় ঘঁষতে থাকুন। এবার আবার শুকানোর জন্য কিছু সময় রেখে দিন। সব শেষে শিরিষ কাগজ দিয়ে ঘঁষে দাগ তুলে ফেলুন। আশা করি এই পদ্ধতি আপনাদের খুব কাজে লাগবে।

No comments:
Post a Comment