মেহেতার দাগ খুব বিরক্তিকর একটা ব্যাপার। এটি পুরো মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। আর বাজার থেকে কেনা নামি-দামি ক্রিমে চোখ বন্ধ করে ভরসা করাও নিরাপদ নয়। তবে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক বা ঘরোয়া টোটকায়। যেমন হলুদ বাটা। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন-
কাঁচা হলুদ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ।
ব্যবহারের নিয়ম:
– উপাদান দুটি একত্রে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরী করে নিন।
– শুধুমাত্র মেচেতা বা কালচে দাগের উপর ভালোভাবে লাগান।
– ১৫ মিনিট পরে শুখিয়ে গেলে সাধারন পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
সতর্কতা:
– স্নানের আগে কাজটি করলে ভালো ফল পাওয়া যাবে।
– মুখ ধুয়ে ফেলার তিন বা চার ঘন্টা রোদ বা রান্নাঘরে যাওয়া যাবে না।
– প্রতিদিন কমপক্ষে একবার কিংবা দাগ বেশি হলে দুই বার ব্যবহার করতে পারেন, যতদিন পর্যন্ত আপনার অবাঞ্চিত দাগ দূর না হয়।
– যাদের ত্বক সংবেদনশীল অর্থাৎ লেবুর রস সহ্য করতে পারে না, তারা লেবুর রসের পরিবর্তে জল মিশিয়ে নিতে পারেন অথবা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।
কয়েকটি প্রাকৃতিক পদ্ধতি মেচেতা দূর করার:
১ – চন্দনে অ্যান্টি এইজিং এবং অ্যান্টিসেপটিক উপাদান আছে, যা ত্বকের হাইপারপিগমেনশন কমিয়ে মেচেতার দাগ দূর করে থাকে। ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া, ১ টেবিল চামচ গ্লিসারিন এবং লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি কালো বা খয়েরী দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
২ – টেবিল চামচ কমলার রস, ১ চা চামচ লেবুর রস, ভিটামিন ই, ২ টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ভাল করে এই প্যাকটি মুখে লাগান। আধা ঘন্টার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।
৩ – প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে চন্দন পাউডার, অলিভ অয়েল, বাদাম অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। সারারাত রেখে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।

No comments:
Post a Comment