সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর বিছানায় শুয়ে সুখের ঘুমের পরিবর্তে পাশে থাকা মানুষটির নাসিকার গর্জন শুনতে হয়, কেমনে লাগে বলুন তো! নিশ্চয়ই খুব বিরক্তিকর! ঠিক একই ভাবে যদি এই আপনারও এই অভ্যাস থাকে, তবে পাশে থাকা মানুষদের বিরক্তি কারণ আপনিও হয়ে উঠবেন। তাই এই সমস্যা নির্মূলের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আসুন জানি কী কী উপায়ে এর থেকে মুক্তি পাওয়া যাবে-
১. কাত হয়ে ঘুমানো
যারা নাক ডাকেন, তারা চিত হয়ে না ঘুমিয়ে কাত হয়ে ঘুমাতে পারেন। চিত হয়ে ঘুমালে গলার পেশি শিথিল থাকে। ফলে নাক বেশি ডাকার আশঙ্কা থাকে।

২. ওজন কমানো
স্থূলতার কারণেও অনেকে নাক ডাকতে পারেন। বেশি ওজনের কারণে গলার পথ সরু হয়ে যায়। এর ফলে শ্বাস নেওয়ার সময় টিস্যু গুলোতে ঘষা লাগে। এতে করে শ্বাস নেওয়ার সময় শব্দ হয়।

৩. নেশাজাতীয় দ্রব্য ও ঘুমের ওষুধ পরিহার
অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য নেওয়ার পরে অনেকে নাক ডাকেন। বিশেষ করে ঘুমাতে যাওয়ার সময় যারা অ্যালকোহল পান করেন, তাঁরা বেশি নাক ডাকেন।

৪. অতিরিক্ত বালিশ নেওয়া
মাথার নিচে কয়েকটি বালিশ দিয়েও নাক ডাকা কমানো যেতে পারে। মাথার নিচে বালিশ দিলে বুকের চেয়ে মাথা বেশি উঁচুতে থাকে। এতে করে নাক ডাকার আশঙ্কা কিছুটা কমে যায়।

No comments:
Post a Comment