করোনা আতংকে এবার বন্ধ হল বোলপুরের সোনাঝুড়ি হাট - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

করোনা আতংকে এবার বন্ধ হল বোলপুরের সোনাঝুড়ি হাট




করোনা আতংকে  এবার বন্ধ হল বোলপুরের  সোনাঝুড়ি হাট। শনিবার বোলপুরের এসডিপিও অভিষেক রায় স্থানীয় সোনাঝুড়ি হাটের ব্যবসায়ীদের সাথে একটি বৈঠক করেন। যে বৈঠক শেষে ৩১ শে মার্চ পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।




বোলপুরের সোনাঝুড়ি হাটে প্রতিদিন পর্যটক আসেন। এই সকল পর্যটকরা শুধু রাজ্যের বা দেশের নন, বিদেশ থেকেও বহু পর্যটক আসেন। আর করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার মুহূর্তে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আগেই এবছর বিশ্বভারতীর বসন্ত উৎসব বাতিল করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন, সংগ্রহশালা ও শান্তিনিকেতন গৃহ। শুধু তাই নয় আশ্রম চত্বরে পর্যটকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad