ছাত্রীর হাতে ট্রাক্টর তুলে দিলেন জ্যোতিপ্রিয় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

ছাত্রীর হাতে ট্রাক্টর তুলে দিলেন জ্যোতিপ্রিয়






গত সপ্তাহের এক দুপুরে হাবড়া ১ নম্বর বিডিও অফিসে অফিসে বসে প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের আনখোলা গ্রামের বাসিন্দা সমাপ্তি মন্ডল বিধায়কের সঙ্গে দেখা করতে আসে।ভূগোলে অনার্স নিয়ে বিএ কমপ্লিট করেছে সে। 





বাড়িতে বিধবা মা ও দিদি। সংসার চালাতে নিজেই চাষ করে জীবিকা নির্বাহ করে সে। এদিন দুপুরে বিধায়ককে এসে বলে তাকে চাষ করার জন্য একটা ট্রাকটর দিতে। এই কথা শোনার পর ওই মেয়েটিকে ট্রাকটর পাওয়ার ব্যাপারে ওই কিশোরীকে আশ্বাস ও দেন  হাবড়ার বিধায়ক। 





যেমন কথা তেমন কাজ। রবিবার ওই ছাত্রীর হাতে একটি ট্রাকটর তুলে দেন জ্যোতিপ্রিয় বাবু। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া কৃষকরত্ন পুরষ্কার সমাপ্তি মন্ডলের হাতে তুলে দেন হাবড়ার বিধায়ক।

No comments:

Post a Comment

Post Top Ad