প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করল উত্তরবঙ্গ বনদপ্তরের দলগাঁও রেঞ্জ। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার বীরপাড়াতে অভিযান চালিয়ে এক পিক আপ কাঠ আঠক করে বনদপ্তর।
জানা গিয়েছে, ওই গাড়ি থেকে লক্ষাধিক মূল্যের প্রায় ৫৪ সিএফটি শাল সেগুন কাঠ উদ্ধার হয়। উদ্ধারকৃত দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়েছে। মনে করা হচ্ছে, চোরাইভাবে এই কাঠ পাচার করার চেষ্টা করা হচ্ছিলো।

No comments:
Post a Comment