করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হল শিলিগুড়ির বেঙ্গল সাফারী পার্ক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হল শিলিগুড়ির বেঙ্গল সাফারী পার্ক




করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর নির্দেশে রাজ্যে ১২টি চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারী পার্ক।



সোমবার এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে এই পার্ক।আর এরই মধ্যে এদিনই বনদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছেন যে বন্ধ করে দেওয়া হচ্ছে সাফারী পার্ক। আর এর মূল কারণ করোনাকে আটকানো।



নিত্যদিন এখানে প্রচুর মানুষ এসে ভীড় জমান।শুক্রবার থেকে গাড়িতে স্প্রে করা শুরু হয়েছিল। তবে একটা ঝুঁকি থেকেই যাচ্ছিল। তাই করোনাকে রুদ্ধ করতে পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।



আপাতত ৩১মার্চ পর্যন্ত এই পার্ক বন্ধ থাকছে।পরবর্তীতে জানা যাবে এই সময়সীমা বাড়ছে কিনা।পর্যটক সহ সাধারণ মানুষের কাছে অন্যতম প্রিয় জায়গা এই পার্ক। আর সেই কারণে ব্যাপক ভীড় হয় এখানে। এই কারণে পার্কে কর্তব্যরত কর্মীরা ঝুঁকি নিয়েই কাজ করছিলেন। এবার তা বন্ধ হয়ে যাওয়ায় আর কোনও অসুবিধা থাকল না।

No comments:

Post a Comment

Post Top Ad