রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই মঙ্গলবার দুপুরে কলকাতার পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে সারপ্রাইজ ভিজিটে রাজপথে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহরে এই লকডাউন না মেনে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের প্রত্যেককে বাড়ি ফিরে যেতে আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার বিভিন্ন জায়গায় ভিজিট করকরেন তিনি। জানা গিয়েছে, সারপ্রাইজ ভিজিটে কলকাতার আরজিকর হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। সেখানে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন। তাঁদের কি লাগবে সেই বিষয়ে জিজ্ঞাসা করেন।পাশাপাশি হাসপাতালের সুপারের হাতে বেশ কিছু সামগ্রীও তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment