রাতের অন্ধকারে বস্তাবন্দি মরা পোল্ট্রি মুরগি ফেলে দিয়ে যাচ্ছেন ডিভিসি ক্যানেলেপাড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম এর ডিভিসি ক্যানেলে। আর সেই বস্তাবন্দী মরা মুরগির গুলিকে বের করে করে খাচ্ছে শিয়াল কুকুর ও কাক। এবং কুকুরে মরা মুরগি গুলোকে অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে।
এই ঘটনায় অস্বস্তির মধ্যে পড়েছেন এলাকার মানুষজন এবং আতঙ্ক বাসা বাঁধছে সাধারণ মানুষের মনের মধ্যে। কারণ এমনিতেই গুজব ছড়িয়ে পড়েছে পল্টি মুরগি থেকেই নাকি করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তার ভয়ে 80% মানুষ পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন।
শুধুমাত্র করোনাভাইরাস এর ভয়ে, স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না। এছাড়াও বলা হয় পল্টি মুরগির সঙ্গে করনা ভাইরাসের কোন সম্পর্ক নেই। তবুও সাধারণ মানুষের মন কিছুতেই মানতে চাইছেন না। তবে কে বা কারা এবং কেন রাতের অন্ধকারে মরা মুরগি বস্তাবন্দি করে ক্যানেল পাড়ে ফেলে দিয়ে যাচ্ছেন এই নিয়ে সকলের মধ্যে ধোয়াশা রয়ে গেছে।
এই বিষয়ে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি বলেন, বারবার পোল্ট্রি ফার্ম মালিকদেরকে সতর্ক করা হয়েছে যদি কোন রকম ভাবে কোনো মুরগি মারা যায় তাহলে সেগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় গর্ত করে মাটির নিচে চাপা দেওয়ার জন্য, তারপরও কেন এইভাবে খোলা জায়গায় বস্তাবন্দী করে মরা মুরগি ফেলে যাচ্ছেন, আমরা ব্লক প্রশাসনের দিক থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছি।
কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে এবং যে মুরগি গুলি পড়ে আছে সেগুলিকে মাটির নিচে চাপা দেওয়ার ব্যবস্থা করছি, সমস্ত বিষয়টির তদন্ত শুরু করছি এবং যথাযথ ব্যবস্থা করছি।

No comments:
Post a Comment