সোমবার ফের ধস নামল শেয়ার বাজারে। এদিন সকালে বাজার খোলার সময়ই ১৪৮৬.৮২ পয়েন্ট নেমে সেনসেক্স সূচক ছিল ৩২৬১৬.৬৬ পয়েন্টে। তারপর সেনসেক্স এবং নিফটির সূচক আরও পড়তে থাকে। প্রথমে ১৬০৯.৫২ পড়ে সেনসেক্স সূচক দাঁড়ায় ৩২৪৯৩.৯৬ পয়েন্টে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ২০১৫.১৩ পয়এন্ট নেমে সেনসেক্স সূচক দাঁড়ায় ৩২০৮৮. ৩৫ পয়েন্টে। নিফটির সূচক পড়ে ৪.৮৪ পয়েন্ট বা ৪৮১.৯৫ শতাংশে এবং দাঁড়ায় ৯৪৭৩.২৫ পয়েন্টে।
আদানি পোর্টস্, ইন্ডাসইন্ড, আইসিআইসিআই, অ্যাক্সিস এবং এইচডিএফসি ব্যাঙ্ক, ইউপিএল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই সব কোম্পানিরই শেয়ার প্রায় ৭.৭০ শতাংশ থেকে ১০.৫৭ শতাংশ নীচে পড়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এগুলির মধ্যে শুধু এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্যই প্রায় ৮৫০ পয়েন্ট ঘাটতি হয়েছে শেয়ার ।

No comments:
Post a Comment