আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা






আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় শীত, গ্রীষ্ম, বর্ষা সব মিলেমিশে একাকার। বসন্তের দিনে বেলা বাড়তেই দুপুরে যেমন রোদের তাপে নাজেহাল হচ্ছেন রাজ্যবাসী, তেমনই কোথাও রাতের দিকে বৃষ্টি বা শীতল পূবালি হাওয়ায় তাপমাত্রা  কমছে ধীরে ধীরে।




প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া অফিস। তবে সপ্তাহের প্রথমে না হলেও সপ্তাহান্তে রাজ্যবাসীকে স্বস্তি দিতে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আকাশ ঢাকতে পারে কালো মেঘে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। সোমবার ও হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার  পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর।  দার্জিলিং-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

No comments:

Post a Comment

Post Top Ad