অন্তঃসত্ত্বা বধুকে মারধর, রেয়াত পেলোনা স্বামী, তদন্তে পুলিশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

অন্তঃসত্ত্বা বধুকে মারধর, রেয়াত পেলোনা স্বামী, তদন্তে পুলিশ







অন্তঃসত্ত্বা বধুকে মারধর, রেয়াত পেলোনা স্বামী, তদন্তে পুলিশ।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ রেল স্টেশনের ঘটনা। জানা গিয়েছে,  বছর উনিশের শাবানা বিবি, স্বামী ইমরান গাজী, এই দম্পতি হাসনাবাদ থানার জয় গ্রামে শাবানা বিবির  বাপের বাড়ি। 





এদিন  হাসনাবাদ-শিয়ালদা লোকাল ট্রেন ধরার জন্য হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্মের আসলে  অন্তঃসত্ত্বা বছর উনিশের শাবানার বিবি বমি করতে শুরু করলে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রথমে স্বামী ইব্রাহিম গাজী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। মহিলা নিজে বলে আমি অন্তঃসত্ত্বা আমার বমি করার নোংরা জায়গা ধুয়ে দিচ্ছি। কিন্তু তাও রেয়াত করা হয়না অন্তঃসত্ত্বা বধূকে  বেধড়ক মারধর করা হয়। যার ফলে তিনি  অসুস্থ হয়ে পড়েন। 





 যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে হাসনাবাদ থানায় ও রেল পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।   যখন এই ঘটনা ঘটেছিল একবার কেউ এগিয়ে আসেনি।  আক্রান্ত দম্পতির এই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা ও রেল পুলিশ। 




যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে দম্পতি জানান এদিন হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল ধরার জন্য হাসনাবাদ স্টেশনে আসছিলেন। দম্পতির বাড়ি রাজারহাট লেকটাউনে। এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় হাসনাবাদ স্টেশন চত্বরে।

No comments:

Post a Comment

Post Top Ad