বাংলা জুড়ে লক ডাউন ৩১ মার্চ পর্যন্ত - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

বাংলা জুড়ে লক ডাউন ৩১ মার্চ পর্যন্ত




বাংলায় বাড়লো লক ডাউনের সময়সীমা।  আজ বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী  ৩১ মার্চ পর্যন্ত বলবত্ থাকবে লকডাউন। করোনার মোকাবিলায় সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







মুখ্যমন্ত্রী জনগণের কাছে  আবেদন করে বলেন,  আপনাদের সুবিধার জন্য খোলা রয়েছে দোকান। অনেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন। হাত জোড় করে বলছি, ঘেঁষাঘেষি করে দাঁড়াবেন না। দূরত্ব বজায় রাখুন। কাউকে যেন স্পর্শ না করেন।






এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,''কমপ্লিট সেফটি রেগুলেশন বিধিতে ৩১ মার্চ গোটা রাজ্যে লকডাউন বলবত্ করা হল। কয়েকটি জেলা ও পুরসভাগুলিতে আগে ছিল। আজ করোনার ভয়ংকর  সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা। শহর থেকে গ্রামে বলবত্ থাকবে। সকলে যাতে ভালো থাকে, তাই এই সিদ্ধান্ত। একটু কষ্ট করতে হবে। ভয় পাবেন না। দুর্যোগে যাতে ভালো থাকা যায়, তাই এটা মানতে হবে।'

No comments:

Post a Comment

Post Top Ad