করোনা আতঙ্কে তারাপীঠ মন্দির বন্ধ, গুজবের মোকাবেলায় অভিযোগ দায়ের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

করোনা আতঙ্কে তারাপীঠ মন্দির বন্ধ, গুজবের মোকাবেলায় অভিযোগ দায়ের




সোশ্যাল মিডিয়া মারফত প্রকাশ্যে আসে করোনা আতঙ্কে তারাপীঠ মন্দির বন্ধ রাখার খবর। কিন্তু বিষয়টি গুজব বলে দাবি করে এবার পুলিশের দ্বারস্থ হলো তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।
 



ইতিমধ্যেই করোনাকে বিশ্বব্যাপী মহামারি আখ্যা দেওয়া হয়েছে।  এরাজ্যে থাবা বসিয়েছে করোনা আতঙ্ক। স্বাভাবিকভাবেই ভিড় এড়িয়ে চলার চেষ্টাই করছেন সকলে। যে সমস্ত জায়গায় বহু মানুষের সমাগম হয়, আপাতত সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, করোনা আতঙ্ক বন্ধ আগামী কিছুদিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। খবর ছড়িয়ে পড়তেই সন্দিহান হয়ে পড়েন পুন্যর্থীরা।
 



বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্দিরের তরফে জানানো হয়েছে, মন্দির বন্ধের কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি গুজব ছড়ানোর অভিযোগ তুলে তারাপীঠ থানায় অভিযোগও দায়ের করা হয়েছে মন্দির কমিটির তরফে। 



No comments:

Post a Comment

Post Top Ad