মঙ্গলবার মধ্যরাত থেকে দেশজুড়ে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে সব ধরনের বিমান পরিষেবা। আর এর জেরে পুরোপুরি লকডাউন কার্যকর করা হবে সারা দেশে। দেশের লকডাউন আরও কার্যকর করতে রেলের পর এবার কোপ পড়ল অভ্যন্তরীণ উড়ানের উপরও।
এর আগে ১৯ মার্চ বিদেশমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে ভারতে আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে এরই মধ্যে উড়ানের সংখ্যা কমলেও জারি ছিল দেশের ডমেস্টিক ফ্লাইট।
উড়ানের উপর এই নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলির ক্ষেত্রে লাগু করা হয় ১৮ মার্চ থেকেই। এত কিছু করেও গত তিন-চার দিনে ক্রমেই লাফিয়ে লাফিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।
এই পরিস্থিতিতে দেশের ডোমেস্টিক ফ্লাইট বন্ধ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদ্বীপ সিং পুরী। এরপরই বিকেল নাগাদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে সমস্ত বাণিজ্যিক সংস্থাকে মঙ্গলবার মধ্যরাতের পর আর উড়ানের অনুমতি দেওয়া হবে না।

No comments:
Post a Comment