লক ডাউনে কী কী খোলা থাকছে, এক নজরে দেখে নিন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

লক ডাউনে কী কী খোলা থাকছে, এক নজরে দেখে নিন




কী কী খোলা থাকছে



১। আগেই সব লোকাল ও মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখার ঘোষণা করেছে রেলমন্ত্রক। সেটা জারি থাকবে।

২। দেশের কোথাও কোনও রকম সড়ক পথে পরিবহন চলবে না। চলবে শুধু পণ্যবাহী গাড়ি।

৩। চলবে না বাস, অটো, ট্যাক্সি। যাবতীয় গণপরিবহণ ব্যবস্থাই বন্ধ রাখতে হবে।

৪। নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম বন্ধ থাকবে।

৫। হাসপাতাল ও অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত গাড়ি চলবে।

৬। খোলা থাকবে সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান।

৭। খোলা থাকবে টেলিকম ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র।

৮। খাবার বিক্রি করার দোকান খোলা থাকবে। এর মধ্যে দুধ থেকে সবজি সবই রয়েছে। খোলা থাকবে রেশন দোকানও।

৯। মাছ, মাংসের বাজার খোলা থাকবে। খাবার সরবরাহ খোলা থাকবে।

১০। ওষুধের দোকান ও ওষুধের কারখানা খোলা থাকবে।

১১। সংবাদমাধ্যমের দফতর খোলা রাখা যাবে।

১২। পেট্রোল পাম্প, এলপিজি গ্যাসের দোকান ও সরবরাহ চালু থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad