করোনা আতঙ্কে পিছিয়ে গেল অলিম্পিক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

করোনা আতঙ্কে পিছিয়ে গেল অলিম্পিক





করোনা আতঙ্কে শেষপর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করতে বাধ্য হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানানো হল। প্রসঙ্গত আইওসি’র সদস্য ডিক পাউন্ড এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন।






উল্লেখ্য অলিম্পিক আগামী ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য অলিম্পিক স্থগিত করার আবেদন জানাচ্ছিল একাধিক দেশ। কানাডা আগেই জানিয়েছিল তারা দল পাঠাবে না। ফলে চাপের মুখে গেমস স্থগিত করতে বাধ্য হল আইওসি।




 অলিম্পিক আগামী বছর অর্থাৎ ২০২১ সালে আয়োজন হবে। পরবর্তী পদক্ষেপ আইওসি বৈঠকে সিদ্ধান্ত নেবে। তখনই পরবর্তী সূচি ঠিক হবে।

No comments:

Post a Comment

Post Top Ad