লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনা–আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩। এবার জম্মু–কাশ্মীরের শ্রীনগরের হায়দরপোরায় মারা গেলেন এক ব্যক্তি। তাঁর পরিবারের আরও চারজনের রিপোর্টও কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে।
জানা গিয়েছে, তিনি সম্প্রতি দিল্লি গিয়ে ফিলিপিন্সের নাগরিকদের সংস্পর্শে এসেছিলেন। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন জম্মু–কাশ্মীরের যোজনা কমিশনের মুখ্যসচিব রোহিত কনসল।
সারা দেশে মোট আক্রান্ত এপর্যন্ত ৬২৪জন। মহারাষ্ট্রেই সব থেকে খারাপ ছবিটা। সেখানে মোট তিনজনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত ১২৪জন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তারপরই কেরলে ১০৯জনের মধ্যে চারজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

No comments:
Post a Comment