বিকেল পাচটা থেকে করোনা সতর্কতা নিয়ে ২৩ টি পুরসভা সহ বালুরঘাট পুরসভাতেও আজ বিকেল পাচটা থেকে লকডাউন জারি করলেও বিকেল সাড়ে পাচটাতেও মানুষ শেষ কেনাকাটায় ব্যাস্ত রয়েছে।
তবে বালুরঘাট শহরের প্রবেশের প্রধান রাস্তা সহ অনান্য গুরুত্বপুর্ন রাস্তা কিন্তু অনান্য দিনের তুলনায় এই সময়ে কিছুটা হলেও যানবাহনের ভিড় হাল্কা হয়ে এসেছে। মানুষ ঘরে ফিরতে শুরু করেছে তবে সংখ্যায় কম।
এদিকে জেলা প্রশাসনের তরফে আজ বিকেলে বালুরঘাট শহরের প্রধান প্রধান রাস্তার মোড়ে মোড়ে টিভি লাগিয়ে ইলেকট্রনিক সিসেটেমে করোনা নিয়ে সতর্কতা মুলক সরকারি আচরন বিধি প্রচার চালানো শুরু করা হয়েছে।

No comments:
Post a Comment