চা বাগানের ভেতরে চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল মাদারিহাট থানার পুলিশ। মঙ্গলবার সকালে মাদারিহাট ব্লকের ধুমসিপাড়া চা বাগানে ১৬ নং সেকশনে চা বাগানের ভেতর একটি গাছে বাগানের শ্রমিক রতন মহালি (৫৫) এর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় শ্রমিকরা।
এই ঘটনায় এলাকায় চ্যাঞ্চল্য ছড়ায়। শ্রমিকরা মাদারিহাট থানায় খবর দেয়। ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়ছে।
উল্লেখ্য, ডনকন্স গোষ্ঠীর ধুমসিপাড়া চা বাগান দীর্ঘদিন বন্ধ থাকার গত একবছর হল বাগানটি খুলেছে কিন্ত শ্রমিকরা আর্থিক অনটনে ভুগছে কেননা শ্রমিকদের এখনও বহু বকেয়া বাকি রয়েছে।

No comments:
Post a Comment