মাস্ক কালোবাজারি রুখতে মাঠে নামল কোচবিহার জেলা প্রশাসন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

মাস্ক কালোবাজারি রুখতে মাঠে নামল কোচবিহার জেলা প্রশাসন





করোনা আতঙ্কে মাস্ক কালোবাজারি রুখতে সোমবার সন্ধ্যায় অভিযান চালালো কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল-এর নেতৃত্বে একটি দল শহরের সমস্ত ওষুধের দোকান সহ ফুটপাতের দোকান গুলোতে অভিযান চালায়।




 মাস্ক- এর দাম জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন। শুধু তাই নয়, পাশাপাশি চিনা মাস্ক বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়ে চলে বিশেষ নজরদারি।




সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানান, "মাস্ক যাতে চড়া দামে বিক্রি না করা হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই অভিযান চালানো হয়েছে।




পাশাপাশি করোনা ভাইরাস আতঙ্কে বেলুড় মঠ সহ বিভিন্ন তীর্থস্থান যেভাবে বন্ধ হয়ে গিয়েছে, কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির খোলা থাকবে কিনা সে বিষয়ে বৈঠক করে দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে বৈঠক করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad