শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পশ্চিম ধনতলা এলাকার এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। যুবকের নাম মহাদেব দাস তার বয়স ১৮।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেব দাস আজ সকালে পশ্চিম ধর্মতলা এলাকায় একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করেন।দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।কিছুদিন ধরে মহাদেব একটি গ্যারেজে কাজ করলেও বর্তমানে সেই কাজ ছেড়ে বাড়িতেই তিনি থাকতেন।
এদিন সকালে স্থানীয় লোকজন গাছে তার ঝুলন্ত দেহ দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।এরপর পরিবারের লোকজন খবর দেয় নিউ জলপাইগুড়ি থানা পুলিশকে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এরপর তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

No comments:
Post a Comment