করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশের সাথে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে লক ডাউন কর্মসূচী।প্রশাসনের পক্ষ
থেকে মাইক জোগে বারবার জানানো হচ্ছে অযথা বাড়ির বাইরে বেরোবেন না,খুব দরকারি কাজ ছাড়া।সাধারণ মানুষের সুবিধার্থে নিত্য প্রয়জনীয় মুদির দোকান,সব্জি বাজার,ঔষধের দোকান খোলা থাকবে।
বুধবার সকালে খুব অল্প কিছু সাধারণ মানুষ নিত্য প্রয়জনীয় জিনিস কিনতে বেরিয়েছে। যাতে কোন প্রকার করোনা ভাইরাসের সংক্রামক না ছড়ায় সেই কারনে অভিনব উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার।শহরে বিবেকানন্দো মোড়,স্টেশন, তারা বাজার,মমহেন্দ্রগঞ্জ বাজার, থানার সামনে সহ গুরুত্বপূর্ণ ৭ টি স্থানে মোবাইল হ্যান্ড ওয়াস সেন্টার চালু করেছে।
সেখানে সচেতনতা মূলক প্রচার পত্র সহ একটি জলের টেঙ্কার এবং একজন পুর কর্মী হ্যান্ড ওয়াস ও সাবান রাখা হয়েছে। যাতে মানুষ বাড়ি থেকে বেরোবার পর নিজের কাজ সেরে পূনরায় বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা মোবাইল হ্যান্ড ওয়াসে হাত ধূয়ে বাড়ি ফেরে।কারন বাড়ি থেকে সুস্থ্য হয়ে বাইরে বেরনোর পড় হাত ধূয়ে সুস্থ্য ভাবেই বাড়ি ফিরে যাতে।
সাথে চলছে মাইক বাজিয়ে প্রচার যাতে অযথা মানুষ রাস্তায় ঘোড়া ফেরা না করে। প্রশাসনকে সহযোগিতা করে।নিজে সুস্থ্য থাকলে পরিবার সুস্থ্য থাকবে পরিবার সুস্থ্য থাকলে শহর সুস্থ্য থাকবে বলে জানান পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল।

No comments:
Post a Comment