বিগ ব্রেকিং ; লকডাউন অমান্য করে সচেতনতার প্রচার; বিতর্কের মুখে রাহুল সিনহা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

বিগ ব্রেকিং ; লকডাউন অমান্য করে সচেতনতার প্রচার; বিতর্কের মুখে রাহুল সিনহা





প্রধানমন্ত্রীর আহ্বানে মান্যতা দিয়ে সমস্ত দেশ যখন লকডাউন মেনে নিজেদের ঘরে একপ্রকার বন্দী দশায় রেখেছেন, সেখানে এই নিয়ম লঙ্ঘন করার মত দুঃসাহস দেখালেন তাঁরই দলীয় নেতা তথা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই যথারীতি তা ভাইরাল হয়ে গিয়েছে।




 প্রশ্ন উঠছে, ঘরে না থেকে তিনি রাস্তায় বেরিয়ে এসেছেন জনসাধারণের উদ্দেশ্যে সচেতন বার্তা নিয়ে। আর এই কাজ করে তিনি কোনও ভাবে মহামারীকে আমন্ত্রণ জানাচ্ছেন না তো!





প্রধানমন্ত্রী নিজে বারবার সচেতন করেছিলেন, কেউ যেন বাড়ীর বাইরে না যান, করোনার আবহাওয়ায় সমক্ষে গিয়ে জনসংযোগ যেন না করা হয়, তার পরিবর্তে  সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে করোনার সতর্ক বার্তা দেওয়া যেতে পারে। কিন্তু এত কিছুর পরেও সেই আদেশ অমান্য করে চলেছেন রাহুল সিনহা।




গত সোমবার গিরিশ পার্ক এলাকায় একটি সচেতনতা ক্যাম্প করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন তিনি। রাজ্যে যে লকডাউন চলছে তা প্রতি নাগরিককে মেনে চলার আবেদনও করেন রাহুল বাবু।





করোনা ভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করতে আসানসোলে একটি ‘টেস্টিং ফেসিলিটি সেন্টার’ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, সুভাষ সরকার-সহ এরাজ্যে দলের অন্য সাংসদরাও কলকাতা ফিরছেন।





বিজেপির রাজ্য নেতা তথা সাংসদ ডা: সুভাষ সরকার জানিয়েছেন, বাড়ি থেকেই পার্টির কাজ, জনসংযোগ, প্রশাসনিক কাজ করব। করোনা সচেতনতা বাড়াতে বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন সাংসদ ডাঃ সুভাষ সরকার।




এমন পরিস্থিতিতে রাহুল বাবুর বাড়ীর বাইরে বেরিয়ে কাণ্ডজ্ঞানহীনের মত আচরণ সকলেই চিন্তার  মধ্যে ফেলে দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad