কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, রাজ্য জুড়ে ফের শীতের আমেজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, রাজ্য জুড়ে ফের শীতের আমেজ




বৃহস্পতিবার ভোর  কলকাতা সহ নদীয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বর্ষণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিকেলের দিকে কালবৈশাখী তেড়ে আসবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে বজ্র্যবিদ্যুত সহ প্রবল বৃষ্টিপাত। এই অসময়ে বৃষ্টি মাটি করেছে বসন্তের আমেজ। মানুষের দৈনন্দিন কাজে বাঁধার সৃষ্টি হচ্ছে।




আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সকাল থেকে রাত পর্যন্ত বর্ষণ চলেছে। এরপর বুধবার দিনভর চলে বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়। কোন কোন এলাকায় শিলাবৃষ্টিও হতে দেখা যায়। তবে রাতের দিকে বৃষ্টি  বন্ধ হয়। ফের বৃহস্পতিবার সকাল থেকে নেমেছে ঝেঁপে বৃষ্টি।




আবহাওয়া অফিস সূত্রে খবর, এই বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা অনেকটাই নিম্নমূখী। ফলে বসন্তের শেষ দিকেও আবহাওয়া থাকবে মনোরম। তবে এই অসময়ের বৃষ্টি রোগ-জীবানু বিশেষত করোনা ভাইরাসের আক্রমণের ক্ষেত্রে অনেকটাই সুবিধে করে দেবে  বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও এই অকাল বর্ষণে ক্ষতি হচ্ছে চাষের। কৃষকদের মাথায় হাত পড়েছে আবহাওয়ার এই খামখেয়ালিতে।

No comments:

Post a Comment

Post Top Ad