অযথা ভিড় এড়াতে পথে নামলো কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

অযথা ভিড় এড়াতে পথে নামলো কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসন





লকডাউন কর্মসূচিতে অযথা ভিড় এড়াতে পথে নামলো কোচবিহার  জেলা পুলিশ ও মহাকুমা প্রশাসন। এদিন শহরের হরিশ পাল চৌপথী, হাসপাতাল চৌপথী,  মিনি বাস স্ট্যান্ড চৌপথী সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসন অভিযান চালায়। অযথা মানুষের ভীড় দেখলেই ভয় দেখাতে চলছে লাঠি।





রাস্তায় অটো,সাইকেল, মোটরসাইকেল পুলিশ দেখলেই চলছে জিজ্ঞেসাবাদ। সারা রাজ্যের সাথে সাথে গোটা কোচবিহার জেলা জুড়ে চলছে লক ডাউন কর্মসূচি। এই লকডাউন কর্মসূচিতে শহরের প্রায় সমস্ত দোকানপাট বন্ধ। লকডাউন কর্মসূচি থাকলেও শহরের রাস্তায় বেশ কিছু মানুষ টোটো,সাইকেল কেউ মোটরসাইকেল নিয়ে চলাফেরা করছে।





অযথা কিছু দোকান খোলা রয়েছে। গতকাল বিকেল পাঁচটার পর গোটা জেলা জুড়ে লকডাউন শুরু হয়। এর প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শহরে খোলা দোকান বন্ধ করে দেন পুলিশ প্রশাসন। মোড়ে মোড়ে মানুষের জটলা দেখলে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। স্থানীয় মানুষদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad