সারা রাজ্যের সাথে সাথে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে চলছে লক ডাউন। রাজ্যের মানুষের সুবিধার্থে রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ অনুযায়ী ফল, সব্জি, মাছ মাংস ও মুদী দ্রব্য বিক্রি লক ডাউনের আওতার বাইরে রেখেছেন।
কিন্তু এই লক ডাউনের সুযোগ নিয়ে যাতে সব্জি সহ মাছ মাংস বা নিত্যপ্রয়োজনীয় মুদীদ্রব্য নিয়ে কোনও কালোবাজারি না হয় তাও পুলিশ প্রশাসনকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তাঁরই নির্দেশে তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান ও কালিয়াগঞ্জ থানার পুলিশ যৌথভাবে কালিয়াগঞ্জের বাজারগুলিতে অভিযান চালায়। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
পুলিশকে সাথে নিয়ে নজরদারি চালান কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ও পুরসভা নিয়ন্ত্রিত পুর বাজারে। লক ডাউনের মাঝেই সকালের দিকে সব্জি মাছ দুধ কিনতে আসা কালিয়াগঞ্জের বাসিন্দারা জানান, সবকিছুর দামই নিয়ন্ত্রনের মধ্যেই রয়েছে।
তবে পুরসভার বাজারে নজরদারী অভিযানকে ক্রেতারা স্বাগত জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, বিক্রেতারা যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে কালোবাজারি না করতে পারে সেজন্য কালিয়াগঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে বাজারগুলিতে নজরদারি অভিযান চালানো হচ্ছে। যে কেউ দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

No comments:
Post a Comment