থমকে গেলো দেশের জনগণনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

থমকে গেলো দেশের জনগণনা



করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল এনপিআর এবং জনগণনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল।




তার আগে এনপিআর শেষ করতে বলা হয়েছিল রাজ্যগুলিকে। একাধিক রাজ্যে এনপিআর নিয়ে বিরোধিতা করেছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ সব পরিকল্পনাতেই জল ঢেলে দিয়েছে।
 
 

গোটা দেশে এখন করোনা ভাইরাসের থাবা। আতঙ্কে ঘরবন্দি মানুষজন। ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন মোদী সরকার পরিস্থিতি বিবেচনা করে তাই এনপিআর এবং জনগণনা পিিছয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিবৃতি জারি করে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এনপিআর আর জনগণনা।




 ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল গোটা দেশে। তার আগে এনপিআর শেষ হওয়ার কথা ছিল। ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনপিআর সিদ্ধান্তও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
 


করোনা আতঙ্কে থমকে গিয়েছে সিএএ বিরোধী আন্দোলনও। গত কয়েকদিনে খালি করে দেওয়া হয়েছে দেশের সব সিএএ বিরোধী আন্দোলনের স্থানগুলি। 

No comments:

Post a Comment

Post Top Ad