বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার গোপন
সংবাদের ভিত্তিতে দত্তপুকুর থানার পশ্চিম খিলকাপুর এলাকার একটা পানিয় জলের বেআইনি
কারখানায় হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং দত্তপুকুর থানার
পুলিশ। জলের ঐ কারখানাটিকে সিল করে
দিয়েছে পুলিশ।
অবৈধ পানিয় জলের এই
কারখানার ঘরটির মালিক মলয় মন্ডল।তার সাথে এই কারবারের অংশিদার ছিলেন প্রশান্ত
বিশ্বাস।এরা দুই জনেই পলাতক।এদের বিরুদ্ধে ফুড সেফটি আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, কারখানায় সাব
মার্শাল পাম্পের সাহায্যে জল তুলে
সঠিক ভাবে প্রসেস না করেই সেই জল বোতল এবং জার বন্দি করে বাজারে বিক্রি করতেন দুই
ব্যাবসায়ী।

No comments:
Post a Comment