মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হ'ল দুই বন্ধুর। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদে নওদা থানার আলমপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে- দোলের রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে রাস্তার মোড়ে থাকা গার্ড রেলে সজোরে ধাক্কা মেরে গুরুতর আহত হয় দুই বন্ধু।
স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নওদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনায় মৃত অজয় মন্ডল ও বিল্টু মন্ডল নামে দুই যুবক স্থানীয় আলমপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পথ দুর্ঘটনায় দোলের রাতে দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নামে ওই এলাকায়। পরে ওই দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

No comments:
Post a Comment