সীমান্ত রোডে ট্রাক উল্টে, জখম খালাসী ও চালক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

সীমান্ত রোডে ট্রাক উল্টে, জখম খালাসী ও চালক





উত্তর ২৪ পরগনা জেলার    বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সংগ্রামপুর ঘোজাডাঙ্গা সীমান্ত রোড এলাকায় ট্রাক উল্টে, জখম খালাসী ও চালক। 



জানা গিয়েছে, সীমান্ত রোডে বিদ্যুতের খুঁটি উপড়ে নয়ানজুলিতে পড়ে যায় সিমেন্ট বোঝাই ট্রাক। গুরুতর জখম হয় চালকও খালাসি। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। 



আজ  বৃহস্পতিবার সকালবেলায় সিমেন্ট বোঝাই ট্রাক কলকাতা থেকে ভারত বাংলাদেশের  ঘোজাডাঙ্গা সীমান্তে যাচ্ছিল। ইছামতি ব্রিজের ওল্ড সাতক্ষীরা সীমান্ত রোডে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।  তারপর নয়ানজুলিতে পড়ে যায় ট্রাকটি। 



 ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চালক, খালাসীকে উদ্ধার করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad