মালদা জেলাজুড়ে পুলিশের টহলদারি চলছে ।লক ডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এরপরও আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় মানুষের জটলা দেখা যায়।
এমনকি বাইক নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় মানুষজনকে খোলা ছিল বেশ কিছু দোকানপাট ও।তাই লকডাউন সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েন ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ। ইংলিশ বাজার শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুড়ে দোকানপাট বন্ধ করান। মানুষকে বাড়ি যাওয়ার পরামর্শ দেন।
এমনকি জোর করে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট ও। লকডাউন ভাঙার অপরাধে এখনো পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। লকডাউন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ।

No comments:
Post a Comment